ঢাকার কণ্ঠ

বংশালে হেলমেটের গৌডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি হেলমেটের গৌডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশালের মুকিমবাজারে ওই হেলমেডের গৌডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।তিনি জানান, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে আরো ৬টি ইউনিট যুক্ত হয়। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বংশালে হেলমেটের গৌডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট