ঢাকার কণ্ঠ

আজ ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন

বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছর পর আজ  রাষ্ট্রপতি নির্বাচন অনু্ঠিত হতে যাচ্ছে, যেখানে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন বাংলাদেশে ২৩তম রাষ্ট্রপতি। সবশেষ ১৯৯১ সালে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার পর আয়োজন হয়েছিল এ নির্বাচন।ইতিপূর্বে ৮ বার রাষ্ট্রপতি নির্বাচন হলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়নে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।আজ বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংসদকক্ষে চলবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। এতে মোট ভোটার থাকবেন ৩৪৯ জন। শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা জানিয়েছেন সংসদের চিফ হুইপ।৩৫ বছর পর রাষ্ট্রপতি পদের জন্যে মনোনয়ন জমা দিয়েছেন দুইজন প্রার্থী। ক্ষমতাসীন বিএনপি সরকারের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলটির মহাসচিব এবং সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি'র চেয়ারম্যান অলি আহমদ। তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, যদিও জোট থেকে প্রথমে রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থী না দেয়ার কথা বলা হয়েছিল।জানা গেছে, সাবেক সামরিক কর্মকর্তা অলি আহমদ একসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে সেখান থেকে বেরিয়ে তিনি আলাদা দল করেন এবং সবশেষ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে জোট করেন মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা।নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হবে: রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব অর্থাৎ 'নির্বাচনি কর্তা' হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।তবে সংসদ অধিবেশন চলমান না থাকায় এই নির্বাচনের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে, যেখানে বৈঠকের সভাপতিত্ব করার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন।অন্যান্য নির্বাচনের মতো গোপন ব্যালটে অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি নির্বাচন। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর পাশে নিজের সম্পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। তারা নিজ আসনে বসেই ভোট দেবেন।বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একইসাথে সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও এই ভোটগ্রহন প্রক্রিয়ায় অংশ নেবেন। তবে সংসদ সদস্য না হওয়ায় জামায়াতের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারবেন না।বুধবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেছেন, ভোট গ্রহণ শুরু হবার পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ভোট দেয়ার সময়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।সুত্র: বিবিসি

আজ ৩৫ বছর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন