ঢাকার কণ্ঠ

ভারতের জায়গায় আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

বড় সুখবর পেলো বাংলাদেশ। শেষ মুহূর্তে পাওয়া সুযোগটা আর হাতছাড়া হচ্ছে না বাংলাদেশের। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ।শনিবার (২২ আগস্ট) বাফুফে কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছে।আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে ভারতের খেলার কথা ছিল। ভারত সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে। তাই তারা নাম প্রত্যাহার করে।এরপরই সুযোগ আসে বাংলাদেশের। ফিফা বাফুফের কাছে জানতে চায়, আগ্রহ আছে কি না। গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে সম্মত দেয়। এবার ফিফার আনুষ্ঠানিক সম্মতি এলো।এবারের আসিয়ান কাপে ভারত ছিল 'এ' গ্রুপে। তাদের পরিবর্তে সুযোগ পাওয়া বাংলাদেশের 'এ' গ্রুপেই থাকার কথা। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

ভারতের জায়গায় আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ