দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় বাস কাউন্টার দখল ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাস কাউন্টার ব্যবসায়ী মোঃ বিল্লাল (২৭)।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া স্ট্যান্ড এলাকায় রিফাত মোল্লা, মেহেদী হাসান, মোঃ হাসান, স্বপন, শহীদ, আকাশ, শাহিন, নাঈম, রবিন, শিবলু, রাকিব, সিয়াম, ইয়াছিন, আঃ আজিজ, সাজ্জাদ, নিশাদসহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে কাউন্টার ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং কাউন্টার দখলের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।ভুক্তভোগীর দাবি, আজ বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে কয়েকজন অভিযুক্ত জোরপূর্বক কাউন্টারে এসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা কাউন্টারে ভাঙচুর ও ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগকারী মোঃ বিল্লাল বিষয়টি নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।