ঢাকার কণ্ঠ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরের মধুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। কী কারণে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষ হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩