ঢাকার কণ্ঠ

বিএনপির নেতা ইমান উল্লাহ মাস্তানের জন্য সর্বস্তরের মানুষের দোয়া মাহফিল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানের কারামুক্তির পর তারা শারীরিক সুস্থ্যতা সহ দীর্ঘায়ু কামনা চেয়ে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন এলাকার সাধারণ মানুষসহ আগানগর কাঁচাবাজার সমিতির ব্যবসায়ীরা।  ‎‎আজ শনিবার (২৩ মে) বিকাল ৫ টায় আগানগর এলাকার স্টাফ কোয়াটার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।‎দোয়া ‎অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান  পরিচালনা করেন স্টাফ কোয়ার্টার মসজিদের ইমাম। দোয়া মাহফিলে হাজী ইমান উল্লাহ মাস্তানের সুস্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনা করে এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা জন্য বিশেষ মোনাজাত করা হয়।‎ছবি: ঢাকার কণ্ঠ ‎এসময় হাজী ইমান উল্লাহ মাস্তান বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি একটি ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়েছি। আমার হৃদয়ের গহীন থেকে আপনাদের প্রতি রইলো ভালোবাসা ও কৃতজ্ঞতা।‎এসময় ‎বক্তারা বলেন, হাজী ইমান উল্লাহ মাস্তান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তার কারামুক্তিতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

বিএনপির নেতা ইমান উল্লাহ মাস্তানের জন্য সর্বস্তরের মানুষের দোয়া মাহফিল