ঢাকার কণ্ঠ

বিকেল থেকে টানা বৃষ্টি, ঢাকায় ৫৪ মিমি রেকর্ড

মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। রোববার (২১ জুন) বিকেলে থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকায় এই বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামীকাল সোমবার দুপুরের পর আবার বৃষ্টি হতে পারে।আজ ঢাকার আশপাশের এলাকাগুলোতেও বৃষ্টি হয়েছে। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় মাদারীপুরে ৩৯ মিলিমিটার, গোপালগঞ্জে ৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুর ও এর আশপাশের অঞ্চলেও বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দেশের প্রায় সব অঞ্চলেই আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

বিকেল থেকে টানা বৃষ্টি, ঢাকায় ৫৪ মিমি রেকর্ড