মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে ইফতেখার জামান আনিক ও জুনায়েদের শাস্তির দাবিতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৯ অক্টোবর) আয়োজিত এ সমাবেশে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।সমাবেশে বক্তারা মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগের নিন্দা জানান। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইন প্রণয়নের দাবি জানান।এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান। সমাবেশ থেকে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।