ঢাকার কণ্ঠ

জাবেদের ফ্ল্যাটে দুদকের অভিযান, উদ্ধার শত শত বিলাসবহুল সামগ্রী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদক জানায়, অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স (এর মধ্যে ৪টি রোলেক্স), ৩ সেট মুক্তার (পার্ল) গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া উদ্ধার হওয়া রোলেক্স ঘড়িগুলোর ক্রয় রসিদ পর্যালোচনায় দেখা গেছে, প্রতিটি ঘড়ির দাম ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার। উদ্ধার হওয়া সামগ্রীর প্রকৃত মূল্য ও বৈধতার বিষয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে।

জাবেদের ফ্ল্যাটে দুদকের অভিযান, উদ্ধার শত শত বিলাসবহুল সামগ্রী