ঢাকার কণ্ঠ

মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা-সংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)সহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।বিস্ফোরণের খবর পেয়ে কালকিনি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিস্ফোরণের উৎস কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।স্থানীয় ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, মাদ্রাসার পাশে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী