ঢাকার কণ্ঠ

বিশ্বকাপের উত্তেজনার মাঝে এলো দুঃসংবাদ, মারা গেলেন ফ্রান্সের ফুটবলার

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ফরাসি ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে ডুবে মারা গেছেন ২১ বছর বয়সী ফুটবলার কেনজো কিস। ফ্রান্সের দ্বিতীয় বিভাগের ক্লাব গুইগাম্প-এর এই তরুণ খেলোয়াড়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে বিবিসি।ফরাসি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে রাইন নদীতে নামেন কেনজো কিস। বর্তমানে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।নদীতে নামার পর চারজনই প্রবল স্রোতের মধ্যে বিপদে পড়েন। জরুরি সেবাকর্মীরা দ্রুত তিনজনকে উদ্ধার করতে পারলেও কিসকে খুঁজে পেতে সময় লাগে। পরে দমকলকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু জানিয়েছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া তাপপ্রবাহ-সংশ্লিষ্ট ঘটনায় দেশটিতে অন্তত ৪০ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।কেনজো কিসের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল অলিম্পিক লিঁও এবং সেঁত-এতিয়েন-এর যুব একাডেমিতে। গত বছর তিনি গুইগাম্পে যোগ দেন এবং ক্লাবটির রিজার্ভ দলের হয়ে খেলছিলেন।তার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছে গুইগাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমাদের তরুণ খেলোয়াড় কেনজো কিসের মৃত্যুর সংবাদ গভীর শোকের সঙ্গে জেনেছি।’ একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কঠিন এই সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা।অন্যদিকে সেঁত-এতিয়েনও এক আবেগঘন বার্তায় সাবেক এই একাডেমি ফুটবলারকে স্মরণ করেছে। ক্লাবটির ভাষ্য, ‘সবুজ প্রজন্ম আজ শোকাহত। সাত বছর আমাদের সঙ্গে কাটানো এই প্রতিভাবান ও বিনয়ী তরুণকে আমরা এক মর্মান্তিক ঘটনায় হারালাম। সতীর্থ, কোচ ও যারা তার সঙ্গে পথ চলেছেন, সবার কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

বিশ্বকাপের উত্তেজনার মাঝে এলো দুঃসংবাদ, মারা গেলেন ফ্রান্সের ফুটবলার