ঢাকার কণ্ঠ

জামিন পেলেন সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয়

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ এপ্রিল) আদালত এ আদেশ দেন।এর আগে জানুয়ারি মাসে জুলাই আন্দোলন দমনে অর্থের যোগান দেয়ার অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।[TECHTARANGA-POST:6598]গ্রেপ্তারের সময় রিফাত নিলয় জোয়ার্দারের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথাও জানায় পুলিশঅভিযোগ রয়েছে, ঢাকায় সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক আইজিপি বেনজীর আহমেদের দখলকৃত একাধিক ফ্ল্যাটের তত্ত্বাবধান করতেন তিনি। ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়ার অর্থ উত্তোলন করে তা বেনজীর আহমেদ ও মনিরুল ইসলামের কাছে পৌঁছে দিতেন রিফাত।

জামিন পেলেন সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাত নিলয়