ঢাকার কণ্ঠ

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন চমক!

ত্রয়োদশ জাতীয় সংসদে কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য হতে চেয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে শেষমেশ তিনি মনোনয়ন পাননি। আজ বিএনপি ঘোষিত ৩৬ জনের তালিকায় জায়গা হয়নি তার।এদিকে মনোনয়ন তালিকা প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়ায় তিনি এক্তি পোস্টে লিখেন, ''কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন!আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণ এর মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার মূল লক্ষ্য দেশ ও দশের সেবা করা। আমি কুষ্টিয়ার মানুষের জন্য কাজ করতে চাই এবং আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমার রাজনীতির এই নতুন পথচলায় আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।''এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি। তা শেষে চমক গণমাধ্যমকে বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।’বরিশালে জন্ম হলেও রুকাইয়া জাহান চমক বেড়ে উঠেছেন ঢাকায়। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি। এরপর ২০২০ সালে বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মহানগর, অসমাপ্ত, হায়দারের মতো জনপ্রিয় কিছু নাটকে অভিনয় করেছেন চমক। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সরব হয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এরপর আবার তিনি মনোযোগ দেন অভিনয় ও কন্টেন্ট ক্রিয়েশনে। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে রাজনীতির অঙ্গনে পা দেন। সংরক্ষিত নারী আসনে যাওয়ার আগ্রহ থাকলেও শেষমেশ তার মনোনয়ন পাওয়া হয়নি।

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন চমক!