ঢাকার কণ্ঠ

জবির বাসে র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা, সতর্ক প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের জন্য র‍্যাগিং ও যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা  দিয়েছে।মঙ্গলবার  (৫মে ) উপাচার্যের  অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,এতদ্বারা অত্র বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীবৃন্দকে অবগত করা যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের গত ০৩/০৫/২০২৬ খ্রিঃ আগমন বা ক্লাস শুরু হয়েছে। উল্লেখ্য যে, নবীন শিক্ষার্থীদের উপর সিনিয়র অথবা তথাকথিত বাস কমিটির প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে হেনস্তা করা হলে তা র‍্যাগিং এর পর্যায়ে পরে যা শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।ধরণের কার্যক্রম অর্থ্যাৎ র‍্যাগিং এর সাথে জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।

জবির বাসে র‍্যাগিং করলে কঠোর ব্যবস্থা, সতর্ক প্রশাসন