জনস্বার্থে শুভাঢ্যা খালের বর্জ্যসহ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। [TECHTARANGA-POST:6160]এ সময় তিনি আরো বলেন, শুভাঢ্যা খাল খনন শেষে জনস্বার্থে দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হবে। শুয়ারেজ লাইন ও ড্রেনেজ ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সকল সুবিধা নিশ্চিত করা হবে। এজন্যে প্রয়োজনে প্রকল্পের মাত্রা বৃদ্ধি করা হবে।এ সময় খাল খনন প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী সহ সেনা কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় খালের বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা সহ প্রত্যেকে সুন্দর দিক নির্দেশনা দেন এই মন্ত্রী। [TECHTARANGA-POST:6167]এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক, বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী সহ একাধিক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।