কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (১২ জুন) রাতে কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিসানকে কেউ অপহরণ করেনি; বরং তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।শনিবার (১৩ জুন) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় জিসান মিয়া প্রধানকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।এর আগে জিসান মিয়া প্রধান নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি উঠেছিল। তবে তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।বিস্তারিত আসছে...