ঢাকার কণ্ঠ

পরিবারসহ সাংবাদিক শ্যামল দত্তের ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দি শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ করা ১৮টি হিসেবের মধ্যে ১৭টি ব্যাংক হিসাবে পাঁচ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৩৫৫ টাকা ও একটি হিসাবে ৮৮৫৫ ডলার জমা রয়েছে।সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।এদিন দুদকের উপপরিচালক বায়োজিদুর রহমান খান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, শ্যামল দত্ত, তার স্ত্রী মেয়ে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে এ অস্থাবর সম্পদসমূহ অর্জনের সপক্ষে কোনো সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর ও স্থানান্তরের প্রচেষ্টা করছে, যা মানিলন্ডারিংজনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর অথবা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।#

পরিবারসহ সাংবাদিক শ্যামল দত্তের ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ