বিএনপির কোনো সংসদ সদস্য (এমপি) ডিউটি ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি বা প্লট নেবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।[TECHTARANGA-POST:6105]এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এরইমধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৪৯টি গাড়ি সচিবালয় থেকে সংসদ ভবনে যাচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের শপথ শেষে এসব গাড়ি ব্যবহার করেই তারা বাসায় ফিরে যাবেন।[TECHTARANGA-POST:6103]সংসদ সদস্যরা যেহেতু সংসদ ভবনে অবস্থান করছেন। সে কারণে এ বছর নতুন মন্ত্রিসভার সদস্যদের আনতে বাসায় গাড়ি যাবে না। সরাসরি সংসদ ভবনে যাচ্ছে ৪৯টি গাড়ি বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।