ঢাকার কণ্ঠ

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল ১২৭ বারের মতো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়ে গেছে। এবার নতুন করে ২২ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত।বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দিতে পারেনি। এতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে ১২৭ বার পেছানো হলো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন।ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল ১২৭ বারের মতো