ঢাকার কণ্ঠ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ সারোয়ারের

হাইকোর্টের রায়ে আইনি জটিলতা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর।বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (আসন নং-২৭৯) থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সারোয়ার আলমগীরের নাম ও ঠিকানা-সংবলিত গেজেট বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবারই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।রায়ে আদালত বলেন, সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ছিল এবং সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই। এর মধ্য দিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন সারোয়ার আলমগীর।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য হিসেবে শপথ সারোয়ারের