নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নেবে বাহিনীটি।একনজরে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনীকোর্সের নাম: ৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সশাখার নাম: আর্মি মেডিকেল কোর, নারী-পুরুষশিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যেকোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।শাখার নাম: আর্মি ডেন্টাল কোর, পুরুষ ও নারীশিক্ষাগত যোগ্যতা: বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যেকোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।বয়স: ১ জুলাই, ২০২৬ সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।বৈবাহিক অবস্থা: অবিবাহিত পুরুষ। তবে ১ জুলাই ২০২৬ তারিখ যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, সেসব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এ ছাড়া বিবাহিতা/অবিবাহিতা নারীদের জন্যও থাকছে সুযোগ।স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা: ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত।লিখিত পরীক্ষা: ৬ মার্চ, ২০২৬ তারিখ সকাল ৯টায় শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।লিখিত পরীক্ষার ফলাফল: এপ্রিল ২০২৬।আবেদন ফি: টেলিটক/ভিসা/মাস্টার কার্ড/টিএপি/বিকাশ বা নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬