ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, ১৭ দিন পর স্বামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী শাহনাজ আক্তারকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত ১০টা থেকে ৯ অক্টোবর সকাল ৯টার মধ্যে কোনো এক সময় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়া নাজিরেরবাগ এলাকায় নিজেদের বাড়ির শয়নকক্ষে শাহনাজ আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।মামলার তদন্তে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পরে রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা গাউছিয়া এলাকার আমবাগ থেকে আহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান উল্লাহ হত্যার দায় স্বীকার করেছেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।নিহত শাহনাজ আক্তার (৩৩) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাদুয়া এলাকার বাসিন্দা ছিলেন। গ্রেপ্তার আহসান উল্লাহর বয়স ৪০ বছর।

কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, ১৭ দিন পর স্বামী গ্রেপ্তার