ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঝিলমিল অংশে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬৬ লাখ টাকা মূল্যের ১৯টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (২২ জুন) এদের গ্রেফতার করে পুলিশ।আটককৃতরা হলেন মোঃ রবি হাসান (২৫), নিয়াজ রবিন (২০) ও তাদের এক সহযোগী। আটককৃতদের সবার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন এলাকায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, স্বাভাবিক টহলরত টিম দুইজন পথচারীকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৬ লাখ ৬৩ হাজার টাকা। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো অবৈধভাবে বহন করছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।