ঢাকার কেরানীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী মোঃ আসিফ (৩৪)কে আটক করেছে পুলিশ।নিহত গৃহবধুর নাম শারমিন আক্তার তানিয়া (২৯)। তার বাবার নাম মোঃ শফি। গ্রামের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। এই ঘটনাটি ঘটেছে মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায়। পুলিশ আজ বিকেলে ঘটনাস্থল থেকে নিতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এলাকাবাসী সূত্রে জানা যায়,ঘাতক স্বামী গদাবাগ এলাকায় একটি বিল্ডিং এর পঞ্চম তলার একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করত। নিহত শারমিন আক্তার তানিয়ার স্বামী আসিফ একজন মাদক সেবি। সে প্রায়ই তার ফ্ল্যাটে বন্ধুবান্ধব নিয়ে মাদক সেবন করত। ধারণা করা হচ্ছে মাদক সেবনের পর বন্ধুবান্ধব মিলে একত্রে শারমিন আক্তার তানিয়াকে ধর্ষণ করে তাকে শ্বাস রোধে হত্যা করে খাটের উপর ফেলে রাখে।পুলিশ আসার আগেই এলাকাবাসীরা ঘাতক স্বামীকে ওই ফ্ল্যাট থেকে আটকিয়ে রাখে। তবে তানিয়াকে সোমবার রাতে অথবা আজ সকালে এই হত্যাকান্ডের ঘটনা ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীরা ধারণা করছে।তারা খবর পেয়ে ওই ফ্ল্যাটের একটি ফ্ল্যাটের খাটের উপর উলঙ্গ অবস্থায় নিহত শারমিন আক্তার তানিয়ার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মডেল থানার একদল পুলিশ গদাবাগের ওই বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে উলঙ্গ অবস্থায় শারমিন আক্তার তানিয়ার লাশ উদ্ধার করে। এসময় পুলিশ ওই ফ্ল্যাটের ভিতরে অনেক ধরনের নেশা জাতীয় দ্রব্য দেখতে পায়। ওই ফ্ল্যাটের কাপড় চোপড় ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়েছিল। ঘাতক স্বামীর বাড়ি রাজধানী জুরাইনের আলমবাগ এলাকায়।