ঢাকার কণ্ঠ

রমজানের রান্নায় টিভি পর্দায় হাসিনা আনছারের ব্যস্ততা

রোজা শুরু হওয়ার আগের কয়েক সপ্তাহ প্রতিদিন একাধিক শিফটে বিভিন্ন চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া হাউজে রমজানের বিশেষ অনুষ্ঠানমালায় অংশ নিয়েছেন কালিনারি এক্সপার্ট হাসিনা আনছার। পুষ্টি প্লাস, বিজনেস স্ট্যাডার্ড, আরএফএল, প্রাণ, ডাবর হানি সহ অনেকগুলো ব্র‍্যান্ড হাসিনা আনছারের সঙ্গে এবার কাজ করেছে।তিনি বলেন, আমার মতো একজন সামান্য কালিনারি সেবক এবং সম্পাদককে যে সম্মান, ইজ্জত এবং সাপোর্ট দিয়েছে তা অবর্ণনীয়।[TECHTARANGA-POST:6222]দেশের প্রায় সকল টিভি চ্যানেলে রমজানজুড়ে তার রান্নার অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। সামনে আসছে আরো বিশেষ কিছু। তিনি বিশেষভাবে পুষ্টি প্লাস এবং প্রাণ আরএফএল প্রসঙ্গে বলেন, ভালো ব্র‍্যান্ড আমাদের মতো রন্ধনশিল্পীকে যে সম্মান দেয় তা বিরল। পুষ্টি প্লাস একটি অসাধারণ ব্র‍্যান্ড। তাদের সঙ্গে ভবিষ্যতেও আরো কাজ করবো। তিনি তার রান্নার অনুষ্ঠান দেখতে হলে বিভিন্ন চ্যানেলের পর্দায় চোখ রাখার আহ্বান জানান। 

রমজানের রান্নায় টিভি পর্দায় হাসিনা আনছারের ব্যস্ততা