ঢাকার কণ্ঠ

প্রেমিকার সঙ্গে হোটেলে অপ্রাপ্তবয়স্করা, মালিকদের কড়া হুঁশিয়ারি

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের পরিচয় ও বয়স যাচাই না করে কক্ষ ভাড়া দিলে হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।শনিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ পর্যটনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কক্সবাজারের পর্যটনশিল্পের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।সম্প্রতি এক কিশোরীকে হত্যার ঘটনায় কক্সবাজারের একটি হোটেলে তার অবস্থানের তথ্য সামনে আসার পর হোটেলে পরিচয় যাচাইয়ের বিষয়টি আলোচনায় এসেছে। এ ছাড়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও পর্যটকদের মৃত্যুর ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

প্রেমিকার সঙ্গে হোটেলে অপ্রাপ্তবয়স্করা, মালিকদের কড়া হুঁশিয়ারি