ঢাকার কণ্ঠ

ব্যবহৃত আইফোন কেনার আগে যে ৫ বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত

কম দামে আইফোন কেনার আশায় অনেকেই ব্যবহৃত বা সেকেন্ড-হ্যান্ড ডিভাইস বেছে নেন। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে যাচাই না করে ব্যবহৃত আইফোন কিনলে পরে সফটওয়্যার, ব্যাটারি, ওয়ারেন্টি ও হার্ডওয়্যারজনিত নানা সমস্যার মুখোমুখি হতে হতে পারে।ব্যবহৃত বা সেকেন্ড-হ্যান্ড আইফোন কিনে অনেকেই খরচ কমানোর সুযোগ দেখেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কম দামের এই সিদ্ধান্ত অনেক সময় ভবিষ্যতে বাড়তি ব্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। পুরোনো সফটওয়্যার, দুর্বল ব্যাটারি, ওয়ারেন্টির অভাব এবং ব্যয়বহুল মেরামতের মতো নানা ঝুঁকি থাকতে পারে ব্যবহৃত আইফোনে।সফটওয়্যার আপডেটের সীমাবদ্ধতাব্যবহৃত আইফোন কেনার অন্যতম বড় অসুবিধা হলো সীমিত সফটওয়্যার আপডেট। পুরোনো মডেলগুলো ধীরে ধীরে অ্যাপলের নতুন আইওএস আপডেট পাওয়া বন্ধ করে দেয়। ফলে ব্যবহারকারীরা নতুন ফিচার, নিরাপত্তা আপডেট এবং আধুনিক প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।পুরোনো হার্ডওয়্যারের সীমাবদ্ধতাব্যবহৃত আইফোনে সাধারণত পুরোনো হার্ডওয়্যার থাকে। ফলে নতুন মডেলের তুলনায় পারফরম্যান্স কম হতে পারে। এছাড়া স্টোরেজ কম থাকা, ক্যামেরার সীমাবদ্ধতা, অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর এবং কম ব্যাটারি ব্যাকআপ ব্যবহারকারীর অভিজ্ঞতায় প্রভাব ফেলতে পারে।ওয়ারেন্টি নাও থাকতে পারেবেশিরভাগ ব্যবহৃত আইফোন অ্যাপলের এক বছরের ওয়ারেন্টি শেষ হওয়ার পর বিক্রি হয়। অনেক ক্ষেত্রে অ্যাপলকেয়ার প্লাস সুবিধাও আর পাওয়া যায় না। ফলে ডিসপ্লে, ব্যাটারি বা অন্য কোনো যন্ত্রাংশে সমস্যা হলে মেরামতের পুরো খরচ নিজেকেই বহন করতে হয়।লুকিয়ে থাকতে পারে নানা সমস্যাবিশ্বস্ত বিক্রেতার পরিবর্তে অনলাইন মার্কেটপ্লেস বা ব্যক্তিগতভাবে ফোন কিনলে ঝুঁকি আরও বাড়ে। অনেক ক্ষেত্রে নকল যন্ত্রাংশ, পূর্বের মেরামতের তথ্য গোপন রাখা, লুকানো হার্ডওয়্যার ত্রুটি কিংবা বাহ্যিক ক্ষতির বিষয়টি ক্রেতা জানতে পারেন না। তাই কেনার আগে ফোনের সিরিয়াল নম্বর, আইএমইআই, ওয়ারেন্টি স্ট্যাটাস এবং অ্যাক্টিভেশন লক যাচাই করা জরুরি।ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা জরুরিব্যবহৃত আইফোনে সবচেয়ে বেশি দেখা যায় ব্যাটারির সমস্যা। সময়ের সঙ্গে ব্যাটারির ধারণক্ষমতা কমে যাওয়ায় ফোন দ্রুত চার্জ শেষ হয়ে যায়, পারফরম্যান্স কমে এবং অনেক সময় হঠাৎ বন্ধও হয়ে যেতে পারে। তাই কেনার আগে Battery Health পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষজ্ঞদের পরামর্শবিশেষজ্ঞদের মতে, বাজেটের মধ্যে সম্ভব হলে নতুন আইফোন কেনাই সবচেয়ে নিরাপদ। তবে ব্যবহৃত আইফোন কিনতেই হলে বিশ্বস্ত বিক্রেতা নির্বাচন করতে হবে এবং ব্যাটারির স্বাস্থ্য, ওয়ারেন্টি, যন্ত্রাংশের আসলত্ব ও ভবিষ্যতে আইওএস আপডেট পাওয়ার বিষয়গুলো ভালোভাবে যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

ব্যবহৃত আইফোন কেনার আগে যে ৫ বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত