ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন নিয়ন্ত্রণে, পাঁচ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জের কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।আজ শনিবার বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম পাঁচ মরদেহ উদ্ধারের এ তথ্য জানান।আজ বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের, তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস কাজ করছে।এরআগে দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।উল্লেখ্য, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় ধরে আপ্রাণ চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।আগুনের কেন্দ্রস্থল থেকে সারি সারি অরক্ষিত গ্যাস সিলিন্ডার বের হতে দেখা যায়, যা বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছিল। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ের কারণে কিছু সময়ের জন্য উদ্ধার কার্যক্রমে বিঘ্নও ঘটে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।ফায়ার সার্ভিস আরও জানায়, গ্যাসলাইটার কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়তে না পারে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে। 

কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন নিয়ন্ত্রণে, পাঁচ জনের মরদেহ উদ্ধার