ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ । ০৬:০৪ মিনিট

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মানিক আহমেদ (৪৫) মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, অগ্নিকাণ্ডে মানিকের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে, সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় সাকিব হাসান (১৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে আরও দুজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে মানিকের অবস্থা ছিল আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কারখানায় খেলনা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : কেরানীগঞ্জে কারখানায় আগুন কেরানীগঞ্জ নিহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মানিক আহমেদ (৪৫) মারা গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, অগ্নিকাণ্ডে মানিকের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে, সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। এ ঘটনায় সাকিব হাসান (১৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে আরও দুজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে মানিকের অবস্থা ছিল আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, কারখানায় খেলনা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত