শিক্ষার্থীদের নিয়ে দেওয়া নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি, তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত একটি মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলিনি। তারপরও যদি কেউ আমার কথায় আহত হয়ে থাকেন, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।”
তার এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মঙ্গলবার পরীক্ষার সময় পেছানোর দাবিতে কিছু শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয়। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে।
তিনি জানান, সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী ভোগান্তিতে পড়েছে এবং এ বিষয়ে অভিযোগও পাওয়া গেছে।
এহছানুল হক মিলন বলেন, বন্যা পরিস্থিতির কারণে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে।
তিনি আরও জানান, চট্টগ্রাম বোর্ডের পুনঃনির্ধারিত পরীক্ষার সময় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাও পুনরায় আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন