বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর লক্ষীবাজারে অবস্থিত ‘লাক্সমি কনভেনশন হল’-এ নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন (রমি) কমিটির অনুমোদন ও সুপারিশ প্রদান করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ব্যবসায়ী ও প্রযোজক মো. আক্তারুজ্জামান তুহিন-কে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ডিজাইনার ও চিত্রশিল্পী রাজেস ঘোষ-কে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, এস এম একরাম উল্লাহ ও মীর আদনান। সহ-সভাপতি পদে রয়েছেন রফিকুল করিম চৌধুরী, শেখ মো. আইয়ুবুর রহমান, মামুনুর রহমান, মজিবুর রহমান, মো. আলী হায়দার খান ও এস এম মুসা।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শরিফুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আইনজীবী মো. আলী হায়দার রাসেল।
কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ইমরান হোসেন গাজী (সহ-সাংগঠনিক), মো. হায়াত মাহমুদ পাটওয়ারি (অর্থ), মো. রুহুল আমিন (দপ্তর), গায়ত্রী ভট্টাচার্য (সাংস্কৃতিক), মোবা. সুহৃদ জাহাঙ্গির (প্রচার), সোহেল রানা (তথ্য ও প্রযুক্তি), আজাদ হোসাইন বাবু (সমাজকল্যাণ), রকিব হাসান (সিনিয়র আইন), সাহাদাৎ হোসেন (ত্রাণ ও দুর্যোগ) এবং শারমিন আক্তার মুনিয়া (মহিলা বিষয়ক)।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন দেবব্রত ভট্টাচার্য্য পল্লব। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. ডালিম সরকার, গাজী ফারুক ও গোলাম হয়দার মুকুট।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়াস উদ্দীন, মো. মাছুম মজুমদার, অপু তালুকদার, ওমর পলাশ, আফজাল হোসেন, মো. আনিছুজ্জামান, টিপু সোলতান, মো. নিজাম উদ্দীন এবং নাজিম উদ্দীন আহমেদ পিন্টু।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পেশাজীবীদের অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন