ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬। ১০:১৪ মিনিট

ঢাকার উত্তর বাড্ডায় বাড়ির মালিকের অবহেলায় প্রাণ গেলে একই পরিবারের তিনজনের

রাজধানীর উত্তর বাড্ডার নতুন বাজারের ১০০ ফিট সড়ক এলাকার একটি ভাড়া বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ওরফে শাহিন (২৫), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২০) এবং তাদের সঙ্গে থাকা আট বছর বয়সী ভাগনি হাফসা আক্তার।

গত রোববার ভোরে ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনজনই গুরুতর দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হাফসা, পরে আনোয়ার হোসেন এবং সর্বশেষ শনিবার সন্ধ্যায় ফাহিমা আক্তার মারা যান।

পরিবারের অভিযোগ, বাসায় ওঠার পর থেকেই গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছিল। কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি তারা। এই অবহেলার কারণেই তিনটি প্রাণ ঝরে গেছে বলে দাবি তাদের।

নিহত ফাহিমার বাবা গোলাম হোসেন বলেন, বাড়ির মালিক যদি সময়মতো ব্যবস্থা নিতেন, তাহলে আমার মেয়ে, জামাই ও নাতনি আজ বেঁচে থাকত। একটি চরম অবহেলা আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

জানা গেছে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার দেবিদ্বারের বাঙ্গুরী গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে ফাহিমার বিয়ে হয়। দেড় মাস আগে তারা ঢাকার উত্তর বাড্ডায় নতুন সংসার শুরু করেন। অনলাইন ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ফাহিমা উচ্চশিক্ষাও চালিয়ে যাচ্ছিলেন। বড় বোনের মেয়ে হাফসাকে ঢাকায় এনে নতুন স্কুলে ভর্তি করানোরও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বিস্ফোরণের ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় সেই স্বপ্ন।

এদিকে, একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিষয় : গ্যাস লিকেজ গ্যা দুর্ঘটনার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার উত্তর বাড্ডায় বাড়ির মালিকের অবহেলায় প্রাণ গেলে একই পরিবারের তিনজনের

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর উত্তর বাড্ডার নতুন বাজারের ১০০ ফিট সড়ক এলাকার একটি ভাড়া বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ওরফে শাহিন (২৫), তাঁর স্ত্রী ফাহিমা আক্তার (২০) এবং তাদের সঙ্গে থাকা আট বছর বয়সী ভাগনি হাফসা আক্তার।

গত রোববার ভোরে ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনজনই গুরুতর দগ্ধ হন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হাফসা, পরে আনোয়ার হোসেন এবং সর্বশেষ শনিবার সন্ধ্যায় ফাহিমা আক্তার মারা যান।

পরিবারের অভিযোগ, বাসায় ওঠার পর থেকেই গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছিল। কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি তারা। এই অবহেলার কারণেই তিনটি প্রাণ ঝরে গেছে বলে দাবি তাদের।

নিহত ফাহিমার বাবা গোলাম হোসেন বলেন, বাড়ির মালিক যদি সময়মতো ব্যবস্থা নিতেন, তাহলে আমার মেয়ে, জামাই ও নাতনি আজ বেঁচে থাকত। একটি চরম অবহেলা আমাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

জানা গেছে, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার দেবিদ্বারের বাঙ্গুরী গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে ফাহিমার বিয়ে হয়। দেড় মাস আগে তারা ঢাকার উত্তর বাড্ডায় নতুন সংসার শুরু করেন। অনলাইন ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ফাহিমা উচ্চশিক্ষাও চালিয়ে যাচ্ছিলেন। বড় বোনের মেয়ে হাফসাকে ঢাকায় এনে নতুন স্কুলে ভর্তি করানোরও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বিস্ফোরণের ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় সেই স্বপ্ন।

এদিকে, একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত