ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আমবাগিচা এলাকায় সাংবাদিকের পরিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল জোনে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মো. শেখ ফরিদ (৩১) দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের আমবাগিচা খেলার মাঠ এলাকায় তাঁর প্রতিষ্ঠানের ডিজিটাল জোনে হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের স্টাফ মো. শফিকুল ইসলাম (২৪) ফোন করে তাঁকে জানান, অজ্ঞাতনামা ১০–১২ জন ব্যক্তি আমবাগিচা মাঠের গ্যালারির ছাদ থেকে ইটের টুকরা নিক্ষেপ করে প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দুটি গ্লাস ভেঙে যায় এবং প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার আশঙ্কায় লোকজন ঘটনাস্থল থেকে সরে যান। অভিযোগকারীর দাবি, গত ১২ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে আমবাগিচা এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিক শেখ ফরিদের অভিযোগ, ওই ঘটনার পর থেকে বিভিন্ন মোবাইল নম্বরসহ যোগাযোগমাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি একজন সাংবাদিক হওয়ায় তাঁর ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
অভিযোগপত্রে তাঁর প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এ অভিযোগের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত আজগর হোসেন জানায়, সাংবাদিক পরিবারের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও হুমকির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি দুঃখজনক।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন