হ্যালো ডিসি অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা, মীরেরবাগ ও আগানগর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবুল বাশার হাওলাদারকে ১৫ দিন, অহিদকে ৯০ দিন, তারেকুজ্জামানকে ৩ দিন এবং রাকিবকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ-উল-মাহমুদ।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন