ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬। ০৩:২৬ মিনিট

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, কেন এই সিদ্ধান্ত?

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্ত কার্যকর হলে ওই দুই দিন এলপিজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির এ ঘোষণার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সিলিন্ডার গ্যাসের খুচরা বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোকে আগেভাগে প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থা করতে হতে পারে।

এদিকে, এর আগে গত ৪ অক্টোবর দেশে এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

দাম বাড়ার পর এবার ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির বাজার ও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিক্রি বন্ধের সময়ে সারা দেশে সরবরাহ ও বিক্রির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিষয় : এলপিজি বিক্রি বন্ধ জাতীয় প্রেসক্লাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, কেন এই সিদ্ধান্ত?

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এ সিদ্ধান্ত কার্যকর হলে ওই দুই দিন এলপিজি কিনতে গিয়ে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান। তিনি জানান, এলপিজি ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদ জানাতেই দুই দিন বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমিতির এ ঘোষণার ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সিলিন্ডার গ্যাসের খুচরা বিক্রি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোকে আগেভাগে প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থা করতে হতে পারে।

এদিকে, এর আগে গত ৪ অক্টোবর দেশে এলপিজির দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

দাম বাড়ার পর এবার ব্যবসায়ীদের দুই দিনের বিক্রি বন্ধের ঘোষণায় এলপিজির বাজার ও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিক্রি বন্ধের সময়ে সারা দেশে সরবরাহ ও বিক্রির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত