ঢাকার কণ্ঠ

কর্তব্যে অবহেলায় কেরানীগঞ্জে পুলিশ কনস্টেবল ক্লোজ

কর্তব্যে অবহেলার কারণে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল জুয়েল মিয়াকে ক্লোজ করা হয়েছে।

আজ, বুধবার (১০ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার সাইফুল আলম।

জানা যায়, গত ৮ জুন রাতে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রোডে মোবাইল টহল টিমের দায়িত্বে থাকা অবস্থায় তিনি নির্ধারিত এলাকায় টহল কার্যক্রম পরিচালনার পরিবর্তে একটি তেল পাম্পে জামা খুলে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার দায়িত্ব পালনে অবহেলার মহাসড়কে গাড়ি চালকরা ডাকাতের কবলে পড়ে। 

ডাকাতির কবলে পড়ার এক ট্রাক চালক অভিযোগ করেন, মাওয়া মহাসড়কের পুলিশের কর্মকর্তা রাতে মোবাইল টিমের দায়িত্ব পালন না করায় ডাকাতির কবলে পড়তে হয়েছে ট্রাক নিয়ে। তার পাশে দেখা যায়, একটি পাম্পের কয়েকজন তাদের পুলিশ পোশাক খুলে ঘুমিয়ে আছে। পুলিশরা রাতে ডিউটি করলে হয়ত এই বিপদে পড়তে হতো না। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে। দায়িত্ব পালনকালে তিনি কেন কর্মস্থল ত্যাগ করেছিলেন এবং তার কারণে টহল কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কেরানীগঞ্জ পুলিশ কর্মকর্তা অবহেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কর্তব্যে অবহেলায় কেরানীগঞ্জে পুলিশ কনস্টেবল ক্লোজ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

কর্তব্যে অবহেলার কারণে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল জুয়েল মিয়াকে ক্লোজ করা হয়েছে।

আজ, বুধবার (১০ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার সাইফুল আলম।

জানা যায়, গত ৮ জুন রাতে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস রোডে মোবাইল টহল টিমের দায়িত্বে থাকা অবস্থায় তিনি নির্ধারিত এলাকায় টহল কার্যক্রম পরিচালনার পরিবর্তে একটি তেল পাম্পে জামা খুলে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তার দায়িত্ব পালনে অবহেলার মহাসড়কে গাড়ি চালকরা ডাকাতের কবলে পড়ে। 

ডাকাতির কবলে পড়ার এক ট্রাক চালক অভিযোগ করেন, মাওয়া মহাসড়কের পুলিশের কর্মকর্তা রাতে মোবাইল টিমের দায়িত্ব পালন না করায় ডাকাতির কবলে পড়তে হয়েছে ট্রাক নিয়ে। তার পাশে দেখা যায়, একটি পাম্পের কয়েকজন তাদের পুলিশ পোশাক খুলে ঘুমিয়ে আছে। পুলিশরা রাতে ডিউটি করলে হয়ত এই বিপদে পড়তে হতো না। 

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে। দায়িত্ব পালনকালে তিনি কেন কর্মস্থল ত্যাগ করেছিলেন এবং তার কারণে টহল কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত