ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬। ১০:৫২ মিনিট

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে অবশেষে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পেল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা। থানাটির নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফখরুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

জানা গেছে, চলতি বছরের ২৮ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৎকালীন ওসি সাইফুল আলমকে সাভার থানায় বদলি করা হয়। এরপর থেকে তিন মাসেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এ থানার ওসি পদটি শূন্য ছিল। দীর্ঘ সময় শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তা না থাকায় থানার প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছিল।

নতুন দায়িত্ব পাওয়ার পর ফখরুল ইসলাম বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করা তার জন্য একটি চ্যালেঞ্জ। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।

এদিকে নতুন ওসি নিয়োগের মধ্য দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর যোগাযোগ বৃদ্ধিতে নতুন ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

বিষয় : ওসি ফখরুল ইসলাম কেরানীগঞ্জ ওসি ফখরুল ইসলাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে অবশেষে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পেল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা। থানাটির নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফখরুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

জানা গেছে, চলতি বছরের ২৮ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৎকালীন ওসি সাইফুল আলমকে সাভার থানায় বদলি করা হয়। এরপর থেকে তিন মাসেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এ থানার ওসি পদটি শূন্য ছিল। দীর্ঘ সময় শীর্ষ দায়িত্বশীল কর্মকর্তা না থাকায় থানার প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছিল।

নতুন দায়িত্ব পাওয়ার পর ফখরুল ইসলাম বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করা তার জন্য একটি চ্যালেঞ্জ। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।

এদিকে নতুন ওসি নিয়োগের মধ্য দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর যোগাযোগ বৃদ্ধিতে নতুন ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত