ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ । ০৪:১০ মিনিট

কক্সবাজার শৈবাল পয়েন্টের ঝাউবাগান পরিনত হচ্ছে বিরানভূমিতে!

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেফতার ২

বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!

রাতের আঁধারে বিচ ম্যাজিস্ট্রেটের প্রশ্নবিদ্ধ অভিযান, নিঃস্ব হয়ে গেছে ৬৫ বছরের বৃদ্ধা!

উচ্ছেদের পরদিনই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত, প্রশাসনে তদারকি অভাব

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

৮০ দর্শকের ঐতিহ্য ফেরাতে ৩১৭ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

রাজধানী ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল। যা ১৯৮০-এর দশকে ছিলো দক্ষিণ কেরানীগঞ্জের প্রাণপ্রবাহ, যোগাযোগ ও অর্থনীতির অন্যতম প্রধান মাধ্যম। প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই খালটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করত।

কেরানীগঞ্জের প্রাচীন ও গুরুত্বপূর্ণ এলাকা শুভাঢ্যা ইউনিয়ন ও এর আশপাশের অঞ্চলের নামে এই খালের নামকরণ করা হয়েছে। শুভাঢ্যা নামের সঙ্গে এই অঞ্চলের দীর্ঘদিনের জনবসতি ও ঐতিহাসিকভাবে পরিচিত ভূমির পরিচয় যুক্ত রয়েছে। 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালসহ অন্যান্য খালগুলো মুক্তিবাহিনীর যাতায়াত, অস্ত্র পরিবহন এবং গেরিলা অপারেশন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ভূমিকা পালন করেছিল। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগকারী এই খালগুলো ঢাকা শহরের ঠিক ওপারে অবস্থিত হওয়ায় তা মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয় ও রুট হিসেবে ব্যবহৃত হতো‌‌।

খালের ইতিহাস ও গুরুত্বের বিষয়ে যদি তথ্য জানা যায়,আশির দশকে খালটি বেশ প্রশস্ত ও গভীর ছিল। এই খাল দিয়ে নিয়মিত বড় বড় যাত্রীবাহী ও মালবাহী নৌকা, লঞ্চ এবং ট্রলার চলাচল করত।

কেরানীগঞ্জের চর কালীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে এটি ধলেশ্বরী নদীর সাথে মিশেছিল। ফলে ঢাকা ও মুন্সীগঞ্জ অঞ্চলের সাথে কেরানীগঞ্জের অভ্যন্তরীণ নৌ-যোগাযোগের প্রধান রুট হিসেবে এটি ব্যবহৃত হতো।

উপজেলার শুভাঢ্যা, আগানগর এবং তেঘরিয়া ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের মানুষের গোসল, রান্না ও সুপেয় পানির প্রধান উৎস ছিল এই খালের স্বচ্ছ পানি।

খালের দুই পাড়ের বিস্তীর্ণ ফসলি জমিতে সেচকাজের জন্য কৃষকরা সম্পূর্ণভাবে এই খালের পানির ওপর নির্ভরশীল ছিলেন।

খালটিতে দেশীয় প্রজাতির নানা মাছের অভয়াশ্রম ছিল। খালের পরিষ্কার পানিতে প্রচুর পরিমাণে বোয়াল, রুই, কাতলা, শোল, চিংড়ি ও ছোট মাছ পাওয়া যেত। স্থানীয় শত শত পরিবার এই খালে মাছ শিকার করে এবং নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত।

বর্ষাকালে খালটি পানিতে টইটম্বুর থাকত। তখন প্রতি বছর এই খালে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো, যা দেখতে দুই পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামত।

আশির দশকের শেষভাগ থেকে দ্রুত নগরায়ণ, কলকারখানার বর্জ্য নিক্ষেপ এবং প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে খালটি তার স্বাভাবিক প্রবাহ হারাতে শুরু করে।

শুভাঢ্যা খালকে দখল ও দূষণমুক্ত করতে এবং বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সাথে এর পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রায় ৩১৭ কোটি টাকার প্রকল্পের কাজ চলমান। 

খাল পুনরুদ্ধারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (BWDB) অধীনে প্রায় ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার একটি বড় প্রকল্প সেনবাহিনীর তত্ত্বাবধানে  খালের সংস্কার ও পুনঃখনন কাজ বর্তমানে পুরোদমে এগিয়ে যাচ্ছে। 

খননকাজের পাশাপাশি খালের দুই পাড়ে ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা নির্মাণ, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক উপায়ে বৃক্ষরোপণ বা সবুজায়নের পরিকল্পনা রয়েছে।  

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে পানি সম্পদ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট মন্ত্রীরা শুভাঢ্যা খালের পুনঃখনন ও তীর সংরক্ষণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। স্থানীয় প্রশাসনের দাবি, এই কাজ পুরোপুরি শেষ হলে দক্ষিণ কেরানীগঞ্জের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং খালের হারানো প্রাণপ্রবাহ ফিরে আসবে।

সরেজমিনে উঠে এসেছে, দখল, দূষণ ও আবর্জনায় মৃতপ্রায় দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল পুনরুদ্ধারে প্রায় ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। খাল পুনঃখনন, দুই পাড়ের উন্নয়ন ও সুরক্ষা, পানিপ্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখল উচ্ছেদ, পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুর পর বছর পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

অনুসন্ধানে গত এক বছরে খননকাজের উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়েনি। বিভিন্ন জায়গায় বর্জ্য ও দূষণের কবলে মানুষ অতিষ্ঠ বলে অভিযোগ পাওয়া গেছে।

২০২৫ সালের ২৬ আগস্ট শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় শুভাঢ্যা খালের পুনঃখননকাজের উদ্বোধন করেন তৎকালীন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে।

প্রকল্পের অন্যতম উদ্দেশ্য ছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ। কিন্তু সব চিহ্নিত দখল কিংবা স্থাপনা সরানো হয়েছে—এমন প্রমাণ মেলেনি। দুই পাড়ের সুরক্ষা প্রকল্পের নামেই রয়েছে। পানি নিষ্কাশনব্যবস্থা না রেখে কিছু অংশ বালু দিয়ে ভরাট করায় জলাবদ্ধতা রয়েই গেছে। বুড়িগঙ্গা-শুভাঢ্যা-ধলেশ্বরী সংযোগ এখনো বাস্তবায়ন হয়নি। খালের দুই পাড়ের রাস্তার সৌন্দর্যবর্ধন ও খালে নৌকা চলাচল ফিরিয়ে আনা অন্যতম প্রত্যাশারও এখনো বাস্তবায়ন হয়নি। বরং খননকাজকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ, ময়লা-আবর্জনা ছড়িয়ে পড়া, দুর্গন্ধ ও যান চলাচলে বিঘ্নসহ স্থানীয় মানুষের দুর্ভোগ বেড়েছে।

প্রকল্পের একটি সরকারি টেন্ডারসংক্রান্ত তথ্য থাকলেও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের খালের দৈর্ঘ্য ১৩ থেকে ১৪ কিলোমিটার হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে প্রকল্পের ডিপিপি ও চূড়ান্ত নকশা অনুযায়ী কোন অংশে কত কিলোমিটার কাজ হবে, তা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে হালনাগাদভাবে প্রকাশ করা জরুরি। কাজের চলমান অবস্থার অনেক তথ্যই জনসমক্ষে আনা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ‘ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)’ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডকে। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৫ সালের ২৬ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া-ঝাউবাড়ি এলাকায় প্রকল্পের বাস্তব কাজের উদ্বোধন করা হয়।

প্রকাশ্য সরকারি সূত্রে বর্তমান প্রকল্পের আওতায় উচ্ছেদ হওয়া স্থাপনার পূর্ণাঙ্গ হালনাগাদ সংখ্যা পাওয়া যায়নি। ফলে পানি উন্নয়ন বোর্ড, ঢাকা জেলা প্রশাসন ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুভাঢ্যা খালের সবচেয়ে বড় সমস্যা দূষণ। খাল খননের আগে ময়লা সরিয়ে না নেওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। খালের দুই পাড়ের রাস্তা বন্ধ রয়েছে। খাল খননকে কেন্দ্র করে দুই পাড়ের কয়েকটি রাস্তায় পানি জমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালির আবর্জনায় খাল ঢেকে রয়েছে। একই সঙ্গে দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং রাস্তায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। খননকাজ চললেও খালপাড়ে পড়ে থাকা ময়লা দ্রুত সরানো না হলে দুর্গন্ধের সমস্যা আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

২০২৩ সালের ৩০ এপ্রিল কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযানে বেগুনবাড়ী, চরকুতুব ও গোলামবাজার এলাকায় ১৫টি ছোট-বড় টংঘর উচ্ছেদ করা হয়। ওই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, খালের দুই পাশে ৫৯টি অবৈধ স্থাপনা রয়েছে এবং সংশ্লিষ্টদের নোটিস দেওয়া হয়েছে। তবে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই খাল খননকাজ চলমান রয়েছে।

শুভাঢ্যা খালকে ঘিরে এর আগেও একাধিকবার সরকারি উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালে বড় ধরনের উচ্ছেদ অভিযান, ২০১২ সালে খনন ও উদ্ধারের উদ্যোগ নেওয়া হলেও কয়েক বছর পর আবার খাল দখল ও দূষণে আক্রান্ত হয়।

এবারের প্রকল্পের ব্যয় ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা। জানা গেছে, আগে আরো বড় প্রকল্পের ছক আঁকা হয়েছিল। সে তুলনায় কাটছাঁট করে নতুন প্রকল্পের ব্যয় কমিয়ে আনার কথা বলা হয়েছিল প্রকল্প উদ্বোধনের সময়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তাই স্থানীয়দের প্রশ্ন—খনন শেষ হওয়ার পর খালটি কে রক্ষণাবেক্ষণ করবে, বর্জ্য ফেলা বন্ধ করবে কে, নতুন করে দখল ঠেকাবে কীভাবে এবং দুই পাড়ের উন্নয়নকাজ কতটুকু বাস্তবায়িত হবে।

এ ব্যাপারে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের শুভাঢ্যা খাল খনন প্রকল্পের প্রজেক্ট অফিসার মেজর শাকিব আজাদের সঙ্গে যোগাযোগ করা হয় -তার পক্ষ থেকে জানানো হয় , ২০২৭ সালের জুন মাসে খননকাজ সম্পন্ন করার কথা রয়েছে। তার দাবি, ইতোমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। দিনরাত কাজ করা হচ্ছে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি অফিস যেভাবে সার্ভে করেছে, তাদের সার্ভে অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের উচ্ছেদের টিম প্রস্তুত আছে। তারা অবৈধ স্থাপনা নির্ধারণ করে দিলে আমরা উচ্ছেদ করব।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত জানান, জেলা পরিষদের সার্ভেয়ার চাওয়া হয়েছে। তারা নতুন করে সার্ভে করে দিলে শুভাঢ্যা খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

তিনি বলেন, কাজের অগ্রগতি ৬০ শতাংশ হবে, যা ময়লা অপসারণ করলে দৃশ্যমান হবে। দুই পাড়ের উন্নয়ন ও সুরক্ষা, পানিপ্রবাহ ফিরিয়ে আনা, পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ এবং দুই পাড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ। প্রথম পর্যায়ে ১৪.২৬ কিলোমিটার খাল খনন, ৭.২ কিলোমিটার খালের পাড় বাঁধাই এবং দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পন্নের কথা রয়েছে বলে জানান তিনি।

কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক শুভাঢ্যা খাল পুনঃখনন ও উদ্ধার অভিযান প্রসঙ্গে জানিয়েছেন যে, খাল খনন ও বর্জ্য পরিষ্কারের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা সম্পূর্ণ অস্থায়ী।

তিনি জানান যে ড্রেনের মুখে জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ করা হচ্ছে এবং খুব শিগগিরই ওই এলাকার জলাবদ্ধতা দূর হবে।দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং খালটিকে আগের রূপে ফিরিয়ে আনতে এবং প্রশস্ত করতে সরকারিভাবে জোরেশোরে কাজ চলছে।খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : শুভাঢ্যা খাল কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত