ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জের কণ্ঠ

কেরানীগঞ্জে ওয়াশিং মেশিনে পেঁচিয়ে কিশোরের মৃত্যু

কেরানীগঞ্জের মুহুরীপট্টি এলাকায় একটি ওয়াশিং কারখানায় মেশিনের রোলারে পেঁচিয়ে সিয়াম (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে আয়েশা ওয়াশিং মিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিয়াম বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের শওকত মিঞার ছেলে। তিনি ওই ওয়াশিং কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানার একটি মেশিন বন্ধ থাকা অবস্থায় পরিষ্কার করছিলেন সিয়াম। এ সময় অসাবধানতাবশত কেউ মেশিনটি চালু করে দিলে মেশিনের রোলারে পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসে এবং ময়নাতদন্ত ছাড়াই দ্রুত দাফনের চেষ্টা করে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।এদিকে ঘটনার পর আয়েশা ওয়াশিং মিলটি বন্ধ করে মালিকপক্ষ সেখান থেকে চলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের আরও অভিযোগ, কারখানার মালিক আনোয়ার হোসেন অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কারখানা মালিকের বক্তব্য পাওয়া যায়নি।ঘটনার বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।কিশোর শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানাটিতে নিরাপত্তাব্যবস্থা, শ্রমিকের বয়স এবং দুর্ঘটনার প্রকৃত কারণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কেরানীগঞ্জে ওয়াশিং মেশিনে পেঁচিয়ে কিশোরের মৃত্যু