ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬। ০৪:১৭ মিনিট

রাজধানীতে ভ্যানিটি ব্যাগ ঘিরে চাঞ্চল্য, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়কারী দল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এসআরবি।

জানা গেছে, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মোহাম্মদপুর থানা-পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, ঢাকা উদ্যান এলাকায় ককটেলসদৃশ উপাদান পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো যাচাই করে দেখছে।

অন্যদিকে, এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বস্তুগুলো কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নেওয়ার কথা রয়েছে। তবে বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে চূড়ান্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সন্দেহজনক বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

বিষয় : রাজধানী বোমাসদৃশ বস্তু মোহাম্মদপুর ভ্যানিটি ব্যাগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রাজধানীতে ভ্যানিটি ব্যাগ ঘিরে চাঞ্চল্য, ভেতরে মিলল বোমাসদৃশ বস্তু

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি ভ্যানিটি ব্যাগ থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়কারী দল।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এসআরবি।

জানা গেছে, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে এসআরবি-২-এর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় মোহাম্মদপুর থানা-পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। ব্যাগের ভেতরে থাকা বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এসআরবি-২-এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, ঢাকা উদ্যান এলাকায় ককটেলসদৃশ উপাদান পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো যাচাই করে দেখছে।

অন্যদিকে, এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বস্তুগুলো কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নেওয়ার কথা রয়েছে। তবে বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে চূড়ান্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সন্দেহজনক বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত