ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬। ০৬:৫৪ মিনিট

নিউগিনি প্রোপার্টিজে হামলা: প্রধান আসামি শাহরিয়ার পেলেন জামিন

রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। বয়স্ক ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত শাহরিয়ারের জামিন মঞ্জুর করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিন দিনের রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। ১২ অক্টোবর তাঁর আইনজীবীরা বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রোপার্টিজের প্রকল্পে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলায় প্রকল্পটির আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগও করা হয়েছে। প্রকল্পের ভেতরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিও’তেও ভাঙচুর চালানো হয়, যাতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিষয় : রাজধানী নিউগিনি প্রোপার্টিজে হামলা জামিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিউগিনি প্রোপার্টিজে হামলা: প্রধান আসামি শাহরিয়ার পেলেন জামিন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। বয়স্ক ও অসুস্থতার বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত শাহরিয়ারের জামিন মঞ্জুর করেন। এর আগে ২৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিন দিনের রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। ১২ অক্টোবর তাঁর আইনজীবীরা বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রোপার্টিজের প্রকল্পে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় শাহরিয়ার মাহমুদসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, হামলায় প্রকল্পটির আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের মালামাল লুটের অভিযোগও করা হয়েছে। প্রকল্পের ভেতরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস স্টুডিও’তেও ভাঙচুর চালানো হয়, যাতে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত