ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬। ০৬:১৫ মিনিট

আদালতে পুলিশকে ধমক, ‘সরকারের অবৈধ অর্ডার মানি না’ বললেন আখতারুজ্জামান

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে নেওয়ার সময় পুলিশ সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিনি পুলিশকে তাঁকে স্পর্শ না করতে বলেন এবং সরকারের আদেশ মানেন না বলে মন্তব্য করেন বলে এনপিবি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাঁকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। প্রতিবেদনে বলা হয়, ভ্যান থেকে নামার সময় তিনি মাথার হেলমেট ছুড়ে ফেলে দেন এবং সরকারের আদেশ না মানার কথা বলেন।

আদালতে নেওয়ার পর বিচারকের উদ্দেশে আখতারুজ্জামান বলেন, এজলাসে কোনো পুলিশ সদস্য থাকবেন না। এরপর বাড়তি পুলিশ সদস্যদের এজলাস থেকে বাইরে সরিয়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় শনিবার আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চান।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলির সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় আখতারুজ্জামান তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিবের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযোগগুলো মামলার তদন্তাধীন।

বিষয় : জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান পুলিশকে ধমক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আদালতে পুলিশকে ধমক, ‘সরকারের অবৈধ অর্ডার মানি না’ বললেন আখতারুজ্জামান

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে নেওয়ার সময় পুলিশ সদস্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিনি পুলিশকে তাঁকে স্পর্শ না করতে বলেন এবং সরকারের আদেশ মানেন না বলে মন্তব্য করেন বলে এনপিবি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থানার একটি মামলায় গ্রেপ্তারের পর তাঁকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। প্রতিবেদনে বলা হয়, ভ্যান থেকে নামার সময় তিনি মাথার হেলমেট ছুড়ে ফেলে দেন এবং সরকারের আদেশ না মানার কথা বলেন।

আদালতে নেওয়ার পর বিচারকের উদ্দেশে আখতারুজ্জামান বলেন, এজলাসে কোনো পুলিশ সদস্য থাকবেন না। এরপর বাড়তি পুলিশ সদস্যদের এজলাস থেকে বাইরে সরিয়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় শনিবার আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চান।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলির সংকটকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় আখতারুজ্জামান তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন। এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিবের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযোগগুলো মামলার তদন্তাধীন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত