ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬। ০৮:২৫ মিনিট

মিটফোর্ডের সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনকে ৬ মাসের জামিন

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মাহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিনের আদেশ দেন। মাহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

তবে হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ উচ্চতর আদালতে যাওয়ার উদ্যোগ নিয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে।

মামলাটি বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এর আগে গত ১২ জুলাই মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে রজনী ঘোষ লেনে লাল চাঁদ ওরফে সোহাগের ওপর হামলা চালানো হয়। পরদিন তাঁর বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে তদন্তে ত্রুটির কথা উল্লেখ করে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলে চলতি বছরের মে মাসে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলার বিচারিক কার্যক্রম চলছে। 

বিষয় : জামিন মিটফোর্ডের সোহাগ হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মিটফোর্ডের সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনকে ৬ মাসের জামিন

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মাহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ জামিনের আদেশ দেন। মাহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

তবে হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ উচ্চতর আদালতে যাওয়ার উদ্যোগ নিয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হবে।

মামলাটি বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এর আগে গত ১২ জুলাই মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের কাছে রজনী ঘোষ লেনে লাল চাঁদ ওরফে সোহাগের ওপর হামলা চালানো হয়। পরদিন তাঁর বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে তদন্তে ত্রুটির কথা উল্লেখ করে আদালত পুনঃতদন্তের নির্দেশ দিলে চলতি বছরের মে মাসে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলার বিচারিক কার্যক্রম চলছে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত