ঢাকার কণ্ঠ
আপডেট : রোববার, ২৫ অক্টোবর ২০২৬ । ০৬:২১ মিনিট

সাংবাদিকদের পেটানো দরকার’ মন্তব্যে বিপাকে আব্বাসী, ৭ দিনের আলটিমেটাম!

‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড

শিশুকে যৌন নির্যাতন: টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শ্বাসরোধ করে হত্যা দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, কারাগারে ২২ বছরের যুবক

সোনা ও হীরা পাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ গ্রেপ্তার

নিউগিনি প্রোপার্টিজে হামলা: প্রধান আসামি শাহরিয়ার পেলেন জামিন

পূর্বাচলের প্লট দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

পূর্বাচলের প্লট দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

সাংবাদিকদের পেটানো দরকার’ মন্তব্যে বিপাকে আব্বাসী, ৭ দিনের আলটিমেটাম!

সাংবাদিকদের পেটানো দরকার’ মন্তব্যে বিপাকে আব্বাসী, ৭ দিনের আলটিমেটাম!

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও পেটানোর কথা বলার ঘটনায় ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নোটিশদাতা।

রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আব্বাসী। বক্তব্যের একপর্যায়ে তিনি সাংবাদিকদের ‘কুত্তার মতো পেটানো দরকার’ বলে মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে সমালোচনা

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান ও সেই অভিযান নিয়ে সংবাদ প্রকাশের ধরন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাংবাদিকদের সমালোচনা করেন আব্বাসী। তাঁর অভিযোগ ছিল, একদল সাংবাদিক অভিযানের ইতিবাচক দিক তুলে না ধরে পিস্তল হাতে অভিযানে যাওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন।

এ সময় তিনি কিছু সাংবাদিককে ‘হলুদ সাংবাদিক’ বলেও উল্লেখ করেন এবং তাঁদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ তোলেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন আব্বাসী

এর আগে ২০ অক্টোবর রাতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আব্বাসী দাবি করেন, তিনি সব সাংবাদিককে উদ্দেশ্য করে কথা বলেননি; বরং যাঁরা তাঁর ভাষায় হলুদ সাংবাদিকতা করেন এবং ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন, তাঁদের সমালোচনা করেছেন।

তবে আইনি নোটিশে বলা হয়েছে, তাঁর বক্তব্য সাংবাদিকদের মধ্যে ভীতি তৈরি করতে পারে এবং সাংবাদিকতা পেশার মর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। নোটিশদাতার অভিযোগ, বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর হুমকি ও উসকানি দেওয়া হয়েছে।

নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে মানহানি, হামলার হুমকি ও উসকানির অভিযোগে প্রচলিত আইনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিষয় : আব্বাসী সাংবাদিকদের পেটানো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের পেটানো দরকার’ মন্তব্যে বিপাকে আব্বাসী, ৭ দিনের আলটিমেটাম!

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত