যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি ‘শেইম’ (লজ্জা) মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। তাঁর দাবি, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবন্দরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার দায় শেখ হাসিনার। এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একদল ব্যক্তির স্লোগান ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে হুইলচেয়ারে থাকা অবস্থায় কয়েকজনকে চিৎকার করে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে প্রতিক্রিয়া এসেছে।
এদিকে, ড. ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এক বিবৃতিতে এ ঘটনাকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।বিষয় : জামায়াত আমির ড. মুহাম্মদ ইউনূস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি ‘শেইম’ (লজ্জা) মন্তব্য করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। তাঁর দাবি, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবন্দরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার দায় শেখ হাসিনার। এ ঘটনায় সরকারের দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে একদল ব্যক্তির স্লোগান ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে হুইলচেয়ারে থাকা অবস্থায় কয়েকজনকে চিৎকার করে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে প্রতিক্রিয়া এসেছে।
এদিকে, ড. ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এক বিবৃতিতে এ ঘটনাকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনের কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন