ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬। ০৬:০৩ মিনিট

আতঙ্কের মধ্যেও থামেনি রোনালদো, আল নাসরের দাপুটে জয়

নিরাপত্তা সতর্কতার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। তবে সেই শঙ্কা পেরিয়ে মাঠে নেমে উজবেকিস্তানের নেফচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি করেছেন একটি গোল।

সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্কে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর প্রায় ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি হওয়ায় খেলা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ম্যাচ শুরু হয়।

ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রস আইমান ইয়াহিয়া বুক দিয়ে রোনালদোর সামনে নামিয়ে দিলে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই গোলের মাধ্যমে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৯ গোল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও ৬৫ মিনিটে ইকরমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় উজবেকিস্তানের ক্লাবটি।

এরপর ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি ক্লাবটি। 

বিষয় : ফুটবল রোনালদো আল নাসর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

আতঙ্কের মধ্যেও থামেনি রোনালদো, আল নাসরের দাপুটে জয়

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নিরাপত্তা সতর্কতার কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। তবে সেই শঙ্কা পেরিয়ে মাঠে নেমে উজবেকিস্তানের নেফচি ফেরগানাকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি করেছেন একটি গোল।

সোমবার (১২ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্কে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর প্রায় ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি হওয়ায় খেলা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ম্যাচ শুরু হয়।

ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো ক্রস আইমান ইয়াহিয়া বুক দিয়ে রোনালদোর সামনে নামিয়ে দিলে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এই গোলের মাধ্যমে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১-এ। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক ছুঁতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৯ গোল।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফচি। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও ৬৫ মিনিটে ইকরমজন আলিবায়েভ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় উজবেকিস্তানের ক্লাবটি।

এরপর ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি ক্লাবটি। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত