দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। র্যালির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ, কার্যকর প্রস্তুতি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এতে আগুন লাগাসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে করণীয় এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এ ধরনের মহড়া দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি তৈরিতে সহায়তা করে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, নিরাপদ জনপদ গঠন এবং দুর্যোগসহনশীল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন