ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬। ০৭:১১ মিনিট

প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী নেতাকে হত্যাচেষ্টা!

রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বর এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল হাশেম।

আহত লিটনের ভাষ্য অনুযায়ী, তিনি রিকশায় করে রাজবাড়ীর কাপড় বাজারে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হওয়ার পর একটি অটোরিকশা তাঁদের রিকশাকে অতিক্রম করে। ওই অটোরিকশায় থাকা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রথম গুলিতে আহত হওয়ার পর সরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে আরও গুলি করা হয়।

লিটন অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে সালেহ আহমেদ সুজন ও ইনসান নামের দুজন ছিলেন। তাঁদের একজনের মুখে মাস্ক পরা ছিল বলেও দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।

ঘটনার সময় আশপাশের লোকজন দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যস্ত এলাকায় দিনের বেলায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আমির হোসেন লিটন বলেন, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এর আগে সালেহ আহমেদ সুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিষয় : ব্যবসায়ী নেতা প্রকাশ্যে গুলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী নেতাকে হত্যাচেষ্টা!

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বর এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল হাশেম।

আহত লিটনের ভাষ্য অনুযায়ী, তিনি রিকশায় করে রাজবাড়ীর কাপড় বাজারে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হওয়ার পর একটি অটোরিকশা তাঁদের রিকশাকে অতিক্রম করে। ওই অটোরিকশায় থাকা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রথম গুলিতে আহত হওয়ার পর সরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে আরও গুলি করা হয়।

লিটন অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে সালেহ আহমেদ সুজন ও ইনসান নামের দুজন ছিলেন। তাঁদের একজনের মুখে মাস্ক পরা ছিল বলেও দাবি করেন তিনি। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।

ঘটনার সময় আশপাশের লোকজন দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যস্ত এলাকায় দিনের বেলায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আমির হোসেন লিটন বলেন, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এর আগে সালেহ আহমেদ সুজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত