কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। এক অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে র্যাব-১০ এর একটি টহল দল শনিবার দুপুরে ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে ঘাতকের হাত থেকে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তির নাম শাহ পরান (২৪)। বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।জানা যায়, ওই শিশু পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।[TECHTARANGA-POST:6882]অভিযোগ রয়েছে, শাহ পরান শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশা চালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব-১০ এর টহলরত টিমকে জানান।[TECHTARANGA-POST:6873]অটোচালক মো: রাকাত (৩৮) জানান, ঘটনাটি আচ করতে পেরে তিনি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আসামী র্যাবের হেফাজতে আছে। তবে আমরা এ ঘটনায় আইনানুগ কার্যক্রম শুরু করে দিয়েছি।