রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী সংগীত উৎসব ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের আভিজাত্য, রাজকীয় খাবার এবং সুফি সংগীতের সমন্বয়ে সাজানো এ উৎসবের প্রথম পর্বে আয়োজন করা হয়েছে ‘সুফি মিউজিক এডিশন’।কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অবস্থিত রেস্টুরেন্টটিতে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে সংগীতপ্রেমীদের পাশাপাশি ভোজনরসিক অতিথিরাও উপভোগ করতে পারবেন লাইভ সংগীত পরিবেশনা ও মুঘল আমলের ঐতিহ্যবাহী রেসিপিতে তৈরি বিভিন্ন রাজকীয় খাবার।আয়োজকদের তথ্য অনুযায়ী, উৎসবটি ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতি শুক্রবার থাকছে ভিন্ন ভিন্ন ঘরানার সংগীত পরিবেশনা। নির্ধারিত সূচি অনুযায়ী, ৬ নভেম্বর রবীন্দ্রসংগীত, ১৩ নভেম্বর নব্বইয়ের দশকের হিন্দি গান, ২০ নভেম্বর নজরুলগীতি এবং ২৭ নভেম্বর কালজয়ী বাংলা গান পরিবেশিত হবে।এ ছাড়া ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর লোকসংগীত বা ফোক গানের আয়োজন রাখা হয়েছে।আয়োজকদের আশা, সংগীত ও খাবারের এই ব্যতিক্রমী আয়োজন রাজধানীর সংগীতপ্রেমী ও ভোজনরসিকদের জন্য উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করবে।উৎসবে অংশ নিতে এবং আগাম টেবিল বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৯৬৯৯৯৯৮৬৬ ও ০১৯৯১১৯৭৭১৯ নম্বরে।